বৃহস্পতিবার, ২১ মে ২০২৬,

শিরোনাম :
  • ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণীতে একান্ত সচিব কবির হোসেন খাঁন
  • চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ

    চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ

    -কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ

    চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাসের শ্রমিকদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বোগদাদ ও আইদি পরিবহনের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা।

     

    বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

     

    পরিবহন শ্রমিকদের দাবি, অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলায় তাদের ১৫টি বাস ভাঙচুরসহ ২০ জন শ্রমিক আহত হয়েছেন। অন্যদিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত অবস্থায় ১২ জন চিকিৎসা নিয়েছেন। যাদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে।

     

    আহতরা হলেন, মো. হান্নান (২৮), আকরাম হোসেন (৩০), আমজাদ হোসেন (৩০), ইমান হোসেন (২৩), নাহিদ (২০), রেজাউল করিম (৩৬), আবুল হোসেন (৪১), হৃদয় হোসেন (২৫), মো. সুমন (৪৫), আকাশ (২০), শাহআলম (২৬) ও রিদয় হোসেন (২৪)।

     

    চিকিৎসাধীন শ্রমিকরা জানান, স্কুলের মাঠে রাখা বাসগুলোতে থাকা শ্রমিকদের উপর হঠাৎ অন্ধকারের মধ্যে হামলা চালায় একদল দুর্বৃত্ত । এসময় শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাস ভাঙচুর করা হয়।

     

    বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ ও ওমর ফারুকসহ কয়েকজন শ্রমিক জানান, হামলার ঘটনায় পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত ও বিচারের দাবি জানান।

     

    বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেপারী জানান, অন্ধকারের মধ্যে কে বা কারা হামলা চালিয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাটি খুব দ্রুত ঘটে যাওয়ায় স্থানীয়রাও হতবাক হয়েছেন।

     

    রাতে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।


    add